দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দেবহাটা প্রতিনিধি।।
দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ও তার পরিবারের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিক পালন করা হয়।
নাংলা ডায়মন্ড ক্লাবের কর্মকর্তা ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান মনির সার্বিক তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল, দোয়া ও গনভোজের আয়োজন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাপস রায়, আওয়ামী লীগ নেতা মোক্তার আলী, সাইফুল ইসলামসহ আরো অনেকেই। মিলাদ শেষে তাবারক বিতরন করা হয়।