1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেপালে সড়ক দূর্ঘটনায় মারা গেলেন নওয়াপাড়ার ওষুধ ব্যবসায়ী সুজিত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

নেপালে সড়ক দূর্ঘটনায় মারা গেলেন নওয়াপাড়ার ওষুধ ব্যবসায়ী সুজিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২০৫ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। অভয়নগর উপজেলার নওয়াপাড়া শহরের বিচিত্রা ফার্মেসির মালিক সুজিত মন্ডল (৩০) নেপাল ভ্রমনে গিয়ে বাস দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় তিনি মারা যান।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগর উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগ সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সিংহ ও নিহতের ভাগ্নে অপু মল্লিক জানান, গত ২৩ আগস্ট বুধবার সকালে তিনি নেপালের পর্যটক শহর পোখারা গিয়ে পৌঁছান। সেখান থেকে বাসযোগে কাঠমুন্ডু শহরে যাওয়ার পথে গাজুরি নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এ দূর্ঘটনায় ৮জন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হন বাংলাদেশী ২ জনসহ ১৫জন যাত্রী।

সুজিত মন্ডল (৩০)

আহত বাংলাদেশী দুই যাত্রীর মধ্যে গুরুতর আহত হন নওয়াপাড়ার ওষুধ ব্যবসায়ী সুজিত মন্ডল। আহত অবস্থায় তাকে নেপালের একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকাকালিন অবস্থায় তিনি শনিবার সন্ধ্যা ৬টার সময় মারা যান।

ওষুধ ব্যবসায়ী সুজিত মন্ডলের মৃত্যুর খবর নওয়াপাড়ায় পৌঁছালে তার বাড়িতে কান্নার শব্দে আকাশ ভারী হয়ে ওঠে। তার মৃত্যুতে অভয়নগর উপজেলায় ওষুধ ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। নিহত সুজিত মন্ডল নওয়াপাড়া শহরের কালিবাড়ী এলাকার মৃত দূর্গাপদ মন্ডলের ছেলে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar