1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জেলে-বাওয়ালী আর পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সুন্দরবন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

জেলে-বাওয়ালী আর পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সুন্দরবন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৩ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে খুলে দেওয়া হলো সুন্দরবন। এতে ব্যাপক খুশি জেলে-বাওয়ালী ও পর্যটকরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পর্যটনকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বনবিভাগ ও ট্রলার মালিকরা। এছাড়া আজ থেকে মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে ঢুকতে শুরু করেছে জেলেরা।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ সূত্রে জানা গেছে,সামদ্রিক মৎস্য প্রজাতির প্রজনন মৌসুম হওয়ায় ১জুন থেকে ৩১ আগষ্ট পর্যন্ত সুন্দরবনের সব নদী-খালে মাছ ধরা নিষিদ্ধ করা হয়। এছাড়া নিষিদ্ধ করা হয় সব ধরণের পর্যটন। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়ে জেলে-বাওয়ালী ও পর্যটনের সাথে সংশ্লিষ্টরা। জেলে ও বাওয়ালীদের তিন মাসে চাল দেওয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে জানা যায়। খুলে দেওয়ার প্রথম দিন বলে পর্যটক একেবারে কম। তবে সুন্দরবন খুলে দেওয়ায় উৎফুল্ল জেলে-বাওয়ালী ও পর্যটনের সাথে সংশ্লিষ্টরা।

শুক্রবার সুন্দরবন বেড়াতে আসা ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রামসেনা গ্রামের আসাদুজ্জামান খান মৃত্তিকা জানান, তিন মাস বন্ধ থাকার পর সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য্য, মনোরম পরিবেশ ও বানরের কিচির মিচির তাকে মুগ্ধ করেছে। একইভাবে লণ্ডন প্রবাসী ময়মনসিং এর ফুলপুর উপজেলা সদরের ফরিদউদ্দিন বলেন, সুন্দরবন দেখতে এসে যার পর নেই তিনি ও তার দুই মেয়ে খুশী। সুন্দরবন তাকে বারবার কাছে টানে।

গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের আব্দুল হাকিম বলেন, সুন্দরবনে মাছ ধরা বন্ধ থাকায় তিন মাস বসে বসে কাটিয়েছেন।অনেক টাকা ঋণী হয়েছেন। আবার ঋণ করে চালসহ বিভিন্ন মালামাল কিনে সুন্দরবনের উদ্দেশ্যে আজ যাত্রা শুরু করেছেন। আশা করি ভাল মাছ পেলে ঋণ দেনা থেকে মুক্ত হওয়া যাবে।

মাছ-কাঁকড়া ধরতে বনবিভাগ ইতোমধ্যে বোট লাইসেন্স সার্টিফিকেট ইস্যু করেছে প্রায় তিন হাজার। আরও ইস্যু করা হয়েছে পর্যটকবাহী শতাধিক ট্রলারের পাস।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar