1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালিন্দী নদীতে মাছ ধরতে যেয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

কালিন্দী নদীতে মাছ ধরতে যেয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫১ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগরে সীমান্তবর্তী কালিন্দী নদীতে ছিপ দিয়ে মাছ ধরতে যেয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

১ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১২টার দিকে শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের সীমান্তবর্তী কালিন্দী নদীর পরানপুর স্লুইজ গেট এর অদুরে মাঝ নদীতে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম আলী হাসান (১৭)। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পরানপুর গ্রামের আল আমিন জানান, তার ছোট ভাই শুক্রবার সকাল ৯টার দিকে পার্শ্ববর্তী মহাদেব মণ্ডলের ছেলে সুজন মণ্ডলের সঙ্গে ভারত সীমান্তবর্তী কালিন্দী নদীতে ছিপ দিয়ে মাছ ধরতে যায়। তাদের পাশাপাশি পৃথক একটি নৌকায় মাছ ধরছিলেন তার বাবা রফিকুল ইসলাম। আলী হাসান ও সুজন মণ্ডল পরানপুর স্লুইজ গেটের নিকটবর্তী কালিন্দী নদীর মাঝ বরাবর নৌকায় বসে ছিপ দিয়ে মাছ ধরছিলো। দুপুর ১২টার দিকে জোয়ারের স্রোতে নৌকার মধ্যে পানি ঢুকে পড়ার একপর্যায়ে আলী হাসান নৌকায় বাঁধা কাছি(দড়ি) খুলতে যায়। এ সময় কাছি তার পায়ে জড়িয়ে গেলে নৌকা ডুবিতে তার মৃত্যু হয়। নৌকায় থাকা সুজন মণ্ডল ভাসতে ভাসতে পার্শ্ববর্তী তার (আল আমিন) বাবার নৌকায় উঠে জীবন বাচায়। দুপুর ১টার দিকে তার বাবা রফিকুল ইসলাম ও কৈখালি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের নেতৃত্বে আলী হাসানের লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar