1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি,বেড়েছে ভাঙনও - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি,বেড়েছে ভাঙনও

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৫ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি।
উজানের ঢল আর ভারী বৃষ্টির কারনে কুড়িগ্রামেন নদ নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে।ফলে জেলায় গত কয়েকদিন ধরে সরকারি হিসেবে পানি বন্দি হয়ে পড়েছে প্রায় ৫ হাজার পরিবার। তবে স্থানীয়রা বলছেন পানি বন্দী পরিবারের সংখ্যা দ্বিগুন।এছাড়া আমন ধানের ক্ষেত তলিয়ে আবাদ নিয়ে দুঃশ্চিন্তায় আছে কৃষকরা। অন্যদিকে নদীর তীরবর্তী মানুষজন ভাঙনের শিকার হয়ে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হচ্ছে অনেকে। ভাঙন রোধ জিও ব্যাগ,ডাম্পিং করেও অনেক স্থানের ভাঙন ঠেকাতে পারছে না বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, জেলায় প্রায় ৩২ কিঃমিঃ জুড়ে ভাঙনের দেখা দিয়েছে।স্থাপনা আছে এমন এলাকায় ভাঙনরোধে ব্যবস্থা নিলেও বরাদ্দ কম থাকায় প্রত্যান্ত চরাঞ্চলের ভিটেমাটি রক্ষা কোন কাজে আসতে পারছেনা বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

এদিকে গত গত কয়েকদিন ধরে পানি বৃদ্ধি পাওয়ায় চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে বিপদসীমা ২ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।ধরলা নদীর পানি বিপদসীমার ৪৮ সে.মি, দুধকুমার নদের পানি বিপদসীমার ৮৭ সে.মি ও তিস্তা নদীর পানি বিপদসীমার ১৩ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘন্টায় ধরলা ও ব্রহ্মপুত্রের পানি স্থিতিশীল থাকার সম্ভবনা আছে।বন্যার পূর্বাভাস অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের যাত্রাপুর গ্রামের মোঃ আব্দুল হাই বলেন, গত ৪-৫ দিন ধরে পানি বেড়েই চলছে। ফলে রাস্তা ঘাট, আমন ক্ষেত তলিয়ে গেছে। আর দু একদিন পানি থাকলে আমার প্রায় ২ বিঘা জমির আমন ধানের ক্ষেত নষ্ট হয়ে যাবে।

শাখাতি গ্রামের আক্কাস আলী বলেন, নদীর পানি বাড়লেও ভাঙন ধরে কমলে ভাঙন ধরে।আমরা চরবাসী নদী ভাঙনের কারনে বছরে বছরে নিঃস্ব হয়ে যাচ্ছি। গত এক সপ্তাহে আমাদের গ্রামের প্রায় ২০ টি পরিবার ভিটেমাটি হারিয়েছে।আমারা ঘর বাড়ি সারাচ্ছি। গত পাঁচ বছরে এই নিয়ে তিনবার নদী ভাঙনের মুখে পড়লাম।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, বন্যার জন্য বরাদ্দকৃত ৩৬২ মে.টন চাল, ৫ লাখ নগদ টাকা ও ৩ হাজার ৭০০ প্যাকেট শুকনো খাবার উপজেলা ভিত্তিক চাহিদামতো বরাদ্দ দেয়া হয়েছে। ইতিমধ্যে সেসব বিতরণের কাজ চলমান এবং শিশু খাদ্য বাবদ ২ লাখ ও গো খাদ্য ক্রয় বাবদ ৫ লাখ টাকা মজুত আছে। নতুন করে বরাদ্দের চাহিদা এখন পর্যন্ত প্রয়োজন হয়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar