1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথীতে বর্ণাঢ্য জন্মাষ্টমী শোভাযাত্রা অনুষ্ঠিত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শ্যামনগরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথীতে বর্ণাঢ্য জন্মাষ্টমী শোভাযাত্রা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৪ জন খবরটি পড়েছেন

শ্যামনগর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পরমেশ্বর ভগবান শ্রী শ্রী কৃষ্ণের ৫২৪৯ তম আবির্ভাব তিথী উপলক্ষে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী প্রতিবারের ন্যায় সাতক্ষীরার শ্যামনগরে এবারও মহা সমারোহে পালন করা হয়। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী উৎসব।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ হিন্দু পরিষদ এর স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে ৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় নকিপুর সার্বজনীন হরি সভায় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দরিরের অধ্যক্ষ শ্রী পাদ কৃষ্ণ সখা দাস এর পুরোহিত্বে হোম যজ্ঞ ও মাঙ্গলিক অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা যোগে শ্যামনগর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পূর্বক গোপালপুর ঐতিহাসিক শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে আলোচনা সভা অন্তে পরমেশ্বর ভগবান শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব- ২০২৩ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাঈদ,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার উপদেষ্টা সাবেক জেলা পরিষদ সদস্য ডালিম কুমার ঘরামী, যুগ্ম আহবায়ক কৃষ্ণনন্দ মুখার্জী, অনাথ চন্দ্র মন্ডল, পরিমল মন্ডল, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, সদস্য সচিব উৎপল মন্ডল, হিন্দু, বৌদ্ধ ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলার শাখার যুগ্ম আহবায়ক রনজীৎ দেবনাথ, মহাদেব মন্ডল ও শ্যামনগর উপজেলা শাখার পূজা উদযাপন পরিষদ,রমজান নগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পতিত পাবন মন্ডল, হিন্দু পরিষদের বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সম্পাদক সহ কৃষ্ণ ভক্ত বৃন্দ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar