চৌগাছা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চৌগাছায় ড্রেনের পানিতে ডুবে হোসাইন ( ২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চৌগাছা উপজেলার স্বরূপদহ ইউনিয়নের নওদাপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত হোসাইন নওদাপাড়া গ্রামের মফিজুর রহমানের ছেলে।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, হোসাইন শনিবার বেলা ১১ টার দিকে নিজ বাড়ির পাশে খেলাধুলা করছিলো । হঠাৎ তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে বাড়ির পাশে একটি ড্রেনের পানিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহানাজ পারভিন টুম্পা বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।