1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শরণখোলায় ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯১ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা(বাগেরহাট)প্রতিনিধি। বাগেরহাটে শরণখোলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে “সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নের উদ্ভাবনে স্থানীয় সরকার, “এই শ্লোগানকে সামনে রেখে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা-২০২৩ আজ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

১৭ সেপ্টেম্বর (রবিবার) সকালে উপজেলা সদর রায়েন্দা বাজারের শহীদ মিনার চত্বর থেকে একটি রেলি শুরু হয়ে উপজেলা প্রশাসন চত্বর পার্কে শেষ হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে উন্নয়ন মেলার ২০টি স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান।

জাতীয় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলা-২০২৩ উদযাপন উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন আকন শান্ত।

জাইকার কর্মকর্তা রিয়াজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক খান, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, সাউথখালীর ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব প্রমূখ।

এ মেলায় ২০ টি সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের স্টল প্রদর্শিত হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar