1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বঙ্গোপসাগরে ভাসতে থাকা ২টি ট্রলার সহ ২৩জন জেলে উদ্ধার - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

বঙ্গোপসাগরে ভাসতে থাকা ২টি ট্রলার সহ ২৩জন জেলে উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৭ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে এম.ভি মা ও এম.ভি লিমা নামক দুইটি ফিশিং ট্রলারে ভাসতে থাকা ২৩ জন জেলেকে মান্দারবাড়িয়া এলাকা থেকে উদ্ধার করেছে বন বিভাগ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

১৭ই সেপ্টেম্বর রবিবার দুপুর ১২ টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় থেকে উদ্ধার করা এসব জেলেদের ছেড়ে দেয়া হয়।

উদ্ধার কৃত জেলেরা হলেন, বরগুনা জেলার পাথরঘাটা থানার স্টেডিয়াম রোড পাড়া গ্রামের শরীর ঢালী ছেলে জামাল (৬৩), পূর্ব কালমেঘা গ্রামের শাহাজান এর ছেলে শাহিন (৩৮), রুইবোক গ্রামের হাবিব খানের ছেলে মোহাম্মদ শুকুর মিয়া (৪১), রুইবোক গ্রামের কালুর ছেলে মোঃ শাহীন (৫১), পূর্ব কালমেঘা গ্রামের, অহর এর ছেলে মোঃ স্বপন ইসলাম (৪১), চরলাঠিমারা গ্রামের জব্বার হাওলাদার এর ছেলে কালাম (৫৩), , উত্তর পাড়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে ফজল (৩০),  বড়ইতলা গ্রামের বাবলু খানের পুত্র রুবেল খান (৩০), চরলাঠিমারা গ্রামের বাবলু খান এর ছেলে রুবেল খান (৩০), চরলাঠি মারা গ্রামের নূর হোসেন মুসল্লির ছেলে তরিকুল (১৫), উত্তরপাথরঘাটা গ্রামের আব্দুল সোবহান এর ছেলে সোলায়মান (২৯), পোহরপুর গ্রামের রফিকুল ইসলামের আরিফ (১৬), সোনাতলা গ্রামের মান্নান হাওলাদার এর ছেলে নুহু (২৯), চরলাঠিমারা গ্রামের মজিদ হাওলাদার এর ছেলে কামাল হাওলাদার (৪৪), বাদুড় তলা গ্রামের আমীর হোসেন এর ছেলে আশিফুল (২৮), পাথরঘাটা মৃত চাঁদ শরীফ এর ছেলে জামাল (১৬), বড়পাথরঘাটা গ্রামের ছবির এর ছেলে ইমরান (২১), গোহরপুর গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে তরিকুল (১৮), কাকাছিরা গ্রামের সোলায়মান এর ছেলে জাফর হোসেন (৩৫), চল্লাডিপাড়া গ্রামের মৃত তুতামিয়ার ছেলে লাল মিয়া (৫৫), পাথরঘাটা গ্রামের নসু হাওলাদারের ছেলে ইব্রাহিম (৩০), গোহরপুর গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে আরিফ (৩২), বড়ই তলা গ্রামের নূর হোসেন এর ছেলে ইউনুস (২৮)।

উদ্ধারকৃত জেলেরা বলেন, মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে অবস্থানকালে আমাদের ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। সাগরেই ভাসতে থাকি। একপর্যায়ে জীবনে বেঁচে ফিররো এমন আশা ছেড়ে দিয়েছিলাম। পরে ভাগ্যক্রমে মান্দারবাড়িয়া ফাঁড়ির বন বিভাগের একটি টহল টিমের নজরে পড়লে তারা উদ্ধার করে নিয়ে আসে।

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের সহকারী বনসংরক্ষক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, ২৩জন জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা সাগরে ভাসতে ভাসতে সাতক্ষীরা রেঞ্জের বাহির মান্দারবাড়িয়া এলাকায় পৌঁছায়। সেখানে বন ফাঁড়ির একটি টহল দল শুক্রবারে তাদের উদ্ধার করে। এরপর থেকে তারা বন বিভাগের হেফাজতে ছিল। আজ দুপুরে তাদের নিরাপদে মুক্ত করে দেয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar