অভয়নগর (যশোর) প্রতিনিধি।
অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামে আহাদুর রহমান মোড়ল (৩৮) নামের এক কৃষক বজ্রপাতে মারা গেছেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বৃহস্পতিবার বেলা ১২টার সময় কৃষক আহাদুর রহমান বাড়ির পাশের মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এলাকাবাসীরা জানান, নিহত আহাদুর রহমান মোড়ল ধোপাদি গ্রামের মোড়লপাড়ার মৃত মোমতাজ মোড়লের ছেলে।
স্থানীয় কাউন্সিলর তালিম হোসেন জানান, বজ্রপাতে কৃষক আহাদুর রহমান মারা গেছেন। আমি তার বাড়িতে অবস্থান করছি।