অভয়নগর (যশোর) প্রতিনিধি।
অভয়নগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার
সুন্দলী ইউনিয়নের গোপীনাথপুর এলকায় ৫০টি সোনালু ফুলের গাছ রোপণ করা হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বৃক্ষরোপণ করা কালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কে.এম অবু নওশাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী নাহিদা সুলতানা, অফিস সহকারী সিধু বিশ্বাস, নওয়াপাড়া প্রেসক্লাবের আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন প্রমুখ।
বৃক্ষরোপণ কর্মসূচির বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার কে.এম অবু নওশাদ জানান,আমরা অভয়নগরে পর্যায়ক্রমে ২০ হাজার তালের বীজ রোপণ করব , তাছাড়া যতবেশি পারা যাই তত ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হবে।