1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চলন্ত বাস পানের দোকানে গুরুতর আহত-৪ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

চলন্ত বাস পানের দোকানে গুরুতর আহত-৪

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৬ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
অভয়নগরের যশোর-খুলনা মহাসড়কের বেঙ্গলগেট এলাকায় খুলনাগামী রূপসা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি পানের দোকানে ঢুকে পড়ে। এসময় বাসের চাপায় পান দোকানদার নওয়াপাড়া গ্রামের শফিয়ার রহমানের ছেলে আসাদুজ্জামান (২৮) ও তিনজন ক্রেতা গুরুতর আহত হন। রোববার সন্ধ্যা ৭টার সময় এ দূর্ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ওই এলাকার বাসিন্দা মো. আলমগীর হোসেন জানান, সন্ধ্যা ৭টার সময় তার বাড়ির পাশে মহাসড়কে খুলনাগামী রূপসা পরিবহন (ঢাকা মেট্রো-ব- ১৩-০২১৫) নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা আসাদুজ্জামানের পানের দোকানে ঢুকে পড়ে। ফলে পানের দোকানসহ একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে দুমড়ে-মুচড়ে যায় এবং পান দোকানদারসহ ৪জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়েছে।

গুরুতর আহতরা হলেন, নওয়াপাড়া গ্রামের ফিরোজ ড্রাইভারের ছেলে এমদাদুল (২৬), ঘাট শ্রমিক ইসমাইল হোসেন (৩০) ও অজ্ঞাতনামা আরও ১জন।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আবদুল হামিদ জানান,বাসটিকে আটক করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar