বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি.। শুক্রবার যশোরের বাঘারপাড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস
পালিত হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
এদিন সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা
নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি।
এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, আইসিটি অফিসার অজায় কুমার পাল, দোহাকুলাইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার , বন্দবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সব্দুল হোসেন খান, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত. ধলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জহুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
আসাদুজ্জামান মিন্টু, বাঘারপাড়া পৌর সভার কাউন্সিলর শরিফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাগন।