এ আর রাকিবুল হাসান কুড়িগ্রাম।। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১’ রূপকল্প বাস্তবায়নের প্রত্যয়ে ‘স্মার্ট পুলিশ’ অভিপ্রায়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ পুলিশ। একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি, একটি উদ্ভাবনী জাতি এবং একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজের জন্য টেকসই নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করতে দিবারাত্র নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
এরই ধারাবাহিকতায় পুলিশের অভ্যন্তরিন শৃঙ্খলা ও সন্মানিত নাগরিকের পূর্বের থেকে আরো বেগবান হয়ে সেবা প্রদানের লক্ষ্যে ০৭ হতে আগামী ১২ অক্টোবর ২০২৩ তারিখ পর্যন্ত ০৬ দিন মেয়াদী ১৪ তম ব্যাচের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ. কে. এম ওহিদুন্নবী, পুলিশ লাইন্সের আরআই মোঃ জহুরুল ইসলাম, আইন বিষয়ক কোর্স অর্ডিনেটর ইন্সপেক্টর ইব্রাহিম খলিলসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার তার বক্তব্য প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্য বলেন, আপনারা প্রত্যেকেই প্রশিক্ষণ শেষে নতুন অভিজ্ঞতা নিয়ে যাবেন। যা আগামীতে জনগণের সেবা এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর অভ্যন্তরীন শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।