1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের হাত ও পা বিচ্ছিন্ন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

অভয়নগরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের হাত ও পা বিচ্ছিন্ন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৫০ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।
অভয়নগর উপজেলার নওয়াপাড়ার ছাগলহাটা রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হল আলী আজগর তরফদার (৬৫) নামের এক বৃদ্ধের। বুধবার সকাল ১০টা ২০ মিনিটের সময়
নওয়াপাড়া বাজারের এই রেলক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্থানীয়রা জানিয়েছেন, আহত আলী আজগর তরফদারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। তিনি উপজেলার গাজীপুর গ্রামের মৃত গোলাম নবীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ১০ টা ২০মিনিটের সময় নওয়াপাড়ার ছাগলহাটায় রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী রকেট এক্সপ্রেস ট্রেনে আলী আজগরের ডান হাত ও ডান পা কাটা পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করে।
কর্তব্যরত চিকিৎসক ডা. অথৈ সাহা জানান, ট্রেনে কাটা আহত ব্যক্তির প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। যে কারণে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার অবস্থা আশংঙ্কাজনক। তার ডান হাত ও ডান পা বিছিন্ন ছিল।

পরিবারের সদস্যরা জানান, আলী আজগর তরফদার সকালে বাড়ি থেকে ভ্যানেযোগে নারকেল বিক্রি করার উদ্দেশ্যে নওয়াপাড়া বাজারের ওই এলাকায় যান। নারকেল বিক্রি করে রেললাইন পার হওয়ার সময় যশোরগামী রকেট এক্সপ্রেসে তার ডান হাত ও ডান পা কাটা পড়ে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা থেকে তাকে ঢাকায় হাসপাতালে নেওয়া হচ্ছে।

নওয়াপাড়া রেলওয়ে পুলিশের এসআই মিজানুর রহমান জানান, যশোরগামী রকেট ট্রেনে কাটা পড়ে একজন বৃদ্ধ আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar