1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোংলায় দুর্গাপূজা উপলক্ষে ডিও বিতরণে উপমন্ত্রী হাবিবুন নাহার - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

মোংলায় দুর্গাপূজা উপলক্ষে ডিও বিতরণে উপমন্ত্রী হাবিবুন নাহার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৯৩ জন খবরটি পড়েছেন

মো:নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি। আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বাগেরহাটের মোংলা উপজেলার ৩৬টি পূজা মণ্ডপের জন্য আর্থিক অনুদানের ডিও বিতরণ করেন উপমন্ত্রী হাবিবুন নাহার। এছাড়া এদিন উপ-মন্ত্রী ২০২৩-২৪ অর্থ বছরের টিআর, কাবিখা, কাবিটা, গম ও চালের ডিও বিতরণ করেন। একই সময় তিনি সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পে’র আওতায় উপজেলার ছয়টি ইউনিয়নে ১৫৬ পরিবারের মধ্যে বৃষ্টির পানি সংরক্ষণে ৩ হাজার লিটারের পানির ট্যাঙ্কও বিতরণ করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার’র সভাপতিত্বে ও মোংলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অফিসার্স ক্লাবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য বাগেরহাট-০৩ (রামপাল-মোংলা) আসনের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। তাই জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে সবাই আনন্দ-উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা করতে পারছি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অবাধে ধর্মাচরণ করতে পারছে। দুর্গা পূজাকে ঘিরে মন্ডপগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: জাফর রানা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোঃ সোহান আহম্মেদ, কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিধান চন্দ্র রায়, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক মিঠাখালি ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, বিভিন্ন ইউপি চেয়ারম্যান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

এর আগে উপমন্ত্রী হাবিবুন নাহার উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar