1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জি আর চাউল বিতরণ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শ্যামনগরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জি আর চাউল বিতরণ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৯৭ জন খবরটি পড়েছেন

শ্যামনগর প্রতিনিধি। শ্যামনগরে উপজেলা সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ জি আর চাউল বিতরণীও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

১২ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠানকে সুষ্ঠ শান্তিপুর্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গৃহীত হয়। অনুষ্ঠানে নিছিদ্র নিরাপত্তার বলয়ের মধ্যে পূজার সার্বিক কর্মকান্ড সম্পন্ন করার বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়।

অনুষ্ঠানের শেষ পর্বে উপজেলার ৭০ টি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকের হাতে সরকারের পক্ষ থেকে জি আর এর চাউলের ডিও তুলে দেওয়া হয়। প্রতিটি পূজা মন্ডপের জন্য ৫ শত কেজি চাউল বরাদ্দ দেওয়া হয় এবং এমপি এস এম জগলুল হায়দার নিজ তহবিল থেকে প্রতিটি পূজা মন্ডপের জন্য নগত ৫ হাজার টাকা প্রদান করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা পরিসদের ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, শ্যামনগর উপহেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ভারপ্রাপ্ত দেবী রঞ্জন মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক এ্যাড.কৃষ্ণপদ মন্ডল, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবু অসীম কমার মৃধা,নীলডুমুর বিজিবি ককর্মকর্তা আব্দুল আজিজ, শ্যামনগর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত)মো: বিলাল হোসেন, শ্যামনগর থানার এস আই ওসমান হোসেন, পূজা উদযাপন পরিষদের বিষ্টুপদ মন্ডল প্রমূখ।

এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলার ইউপি চেয়ারম্যানগন, সাংবাদিকবৃন্দ,পূজা উদযাপন পরিষদের কর্মকর্তাবৃন্দ, বিবিন্ন পূজা মন্ডপের সভাপতি সম্পাদক বৃন্দ।প্রধান অতিথি এমপি জগলুল হায়দার বক্তব্যে বলেন, দুর্গা উৎসবকে ঘিরে শ্যামনগরে যদি কোন মহল ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টায় লিপ্ত হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সজাগ আছে। আমরা আপনাদের পাশে আছি। এই উৎসবটি আমরা সবাই সাড়ম্বরে পালন করতে চাই।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar