1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় শেখ রাসেল'র জন্মদিন উদযাপন - bdtelegraph24.com
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে ১১০ বোতল মাদকসহ নারী আটক, পুলিশ দেখে পালালেন স্বামী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু: স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দ্রুতগতির ইজিবাইকের সামনে হঠাৎ দৌড়ে চলে এলো নারী, ঘটনাস্থলেই মৃত্যু বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে খেলবেন মুস্তাফিজ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’: অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক দ্রুত নিয়োগের আশ্বাস প্রতিমন্ত্রীর রাজবাড়ীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত শার্শা উপজেলা প্রেস ক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত দীর্ঘ প্রতীক্ষার অবসান: পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন তিন শিক্ষক পদায়ন

বাঘারপাড়ায় শেখ রাসেল’র জন্মদিন উদযাপন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৯২ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। সারাদেশের ন্যায় যশোরের বাঘারপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এদিন সকালে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগসহ অংগ সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালন করে। সকালে উপজেলা প্রশাসন শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।

এসময় উপস্থিত ছিলেন রনজিৎ কুমার রায় এমপি, উপজেলা নিবার্হী অফিসার হোসনে আরা তান্নি , সহকারি কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসসহ বিভিন্ন দপ্তরের কর্মকতার্গন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুরুপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শেখ রাসেল’র জন্মদিন উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত করে। এসময় স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ অরুপ জ্যোতি ঘোষ, আর এম ও ডা: খায়রুল্লাহ আল মুদাছির, ডা: মোস্তফা কাইয়ুম, ডা: সাজিয়া আক্তার প্রমুখ।

দিবসটি উপলক্ষে যশোর -৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর পক্ষে দিনটি পালন করা হয়।

এদিন সকাল সাড়ে ১১ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সংক্রান্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শের আলী,
উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেনসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর ৬০তম জন্মদিন উদযাপন করা হয়।এর আগে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় ও একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar