বাঘারপাড়া (যশোর)প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় দুস্থ ও অসহায় নারীদের মাঝে গরু ও ছাগল বিতরণ করা হয়েছে। গরু ও ছাগল বিতরণের পাশাপাশি বাচ্চাদের মাঝে গরম কাপড়ও বিতরণ করেন তারা। মঙ্গলবার তুর্কি ও বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ এ বিতরণ কর্মকান্ড পরিচালনা করেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
এসময় উপস্থিত ছিলেন, সংস্থাটির কর্মকর্তা ইয়াপরাক কবির, এম টারজি কাদির,ওজমেন মেহমুদ আকিফ,ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজী।এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বিতরণ কর্মকান্ডে শ নেন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য তুর্কির বেসরকারি সংস্থা হাসিন’র উদ্যোগে যশোরের বাঘারপাড়ায় এর আগে উল্লেখিত কর্মকান্ডসহ দুস্থ ও অসহায় মানুষের মাঝে কোরবানি ঈদে মাংস বিতরণ, শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে।