1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ট্রেনে উঠার সময় পড়ে গিয়ে কাটা পড়লেন এক বৃদ্ধ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

ট্রেনে উঠার সময় পড়ে গিয়ে কাটা পড়লেন এক বৃদ্ধ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৫১ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার, অভয়নগর থেকে।
খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে নীচে পড়ে মাথা কাটা পড়ে ঘটনাস্থলেই মারা গেলেন এক বৃদ্ধ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার বিকাল সোয়া চারটার সময় নওয়াপাড়া রেলস্টেশনে এ দূর্ঘটনা ঘটে।

রেলওয়ের দায়িত্বরত হাবিলদার মো. এনামুল হক জানান, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছাড়ার সময় দেঁৗড়ে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নীচে পড়ে যান একজন বৃদ্ধ। নীচেয় পড়লে তার মাথার ওপর দিয়ে ট্রেনটি চলে যাওয়ায় মাথা কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র মারফত জানা যায়, নিহতের নাম শেখ মারুফ হোসেন (৬৬)। তিনি খুলনার টুটপাড়া মেইন রোডের শেখ গোলাম হোসেন ও জয়নাব বেগমের ছেলে।

নওয়াপাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার অনুপ কুমার জানান, নিহতের লাশ উদ্ধারের জন্য রেলের জিআরপি পুলিশকে খবর দেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar