1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে খোসালখালী খাল উন্মুক্তের দাবীতে মানববন্ধন - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

শ্যামনগরে খোসালখালী খাল উন্মুক্তের দাবীতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৫০ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের বড়কুপোট খোসালখালী খাল উন্মুক্ত ও পুনঃজীবনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় শত শত নারী পুরুষ।

রোববার (২১ জানুয়ারি) সকাল ১০ টায় খোসালখালী স্লুইজগেট সংলগ্নে স্থানীয় এলাকাবাসী ও সিডিও ইযুথ টিমের শিক্ষার্থী ও যুবারা এই কর্মসূচির আয়োজন করে। খালখেকোদের দস্যুতায় মৃতপ্রায় খালটির পুনঃজীবন ও উন্মুক্ত করার দাবি জানিয়ে ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল সমাবেশ ও মানববন্ধন করে স্থানীয়রা।

বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ মালি সমাবেশে সভাপতিত্ব করেন। তিনি বলেন, এই খাস খালটি খালখেকোরা ইজারা নিয়ে জীবন্ত খালকে মেরে ফেলেছে। কোথাও কোথাও খালটিকে গর্ত বা ডোবা মনে হবে নতুন মানুষদের কাছে। আবার অনেক জায়গা দখল হয়ে প্রায় বসতিও বানানোর চেষ্টা চলছে। যার ফলে বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। সাধারণ মানুষ পড়ে ভোগান্তিতে। এ অবস্থায় খালটিকে উন্মুক্ত একইসাথে পুণঃজীবনের জন্য দৃশ্যমান খননের কোন বিকল্প নেই।

বক্তব্য রাখেন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সিএনআরএস এর প্রকল্প কর্মকর্তা নাজিম উদ্দীন আহমেদ, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ,সদস্য দীপক মিস্ত্রি, সিডিও ইয়ুথ টিমের আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান হাফিজ, আনিসুর রহমান মিলন, সুলতান গাজী, আব্দুল খালেক গাজী, নাসির উদ্দীন প্রমুখ।

পরিবেশকর্মী ও সিডিও’র নির্বাহী পরিচালক গাজী ইমরান বলেন, খালটিকে উন্মুক্ত একইসাথে পুণঃজীবনের জন্য দৃশ্যমান খননের জন্য প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। তা না হলে এলাকার প্রাণবৈচিত্র্য ধ্বংস হবে। সাধারণ মানুষ বিক্ষুব্ধ হবে এলাকায় পরিবেশ রক্ষার আন্দোলন ছড়িয়ে পড়বে।

এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসনের পক্ষে আরডিসি মো. আরিফুর রহমান, উপজেলা সার্ভেয়ার সজল হোসেন, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোশাররফ হোসেন। এসময় আরডিসি উভয় পক্ষের বক্তব্য লিপিবদ্ধ করেন এবং আগামী ২ কর্মদিবসের মধ্যে উভয় পক্ষের সকল কাগজপত্র উপস্থাপন করতে বলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar