মহেশপুর প্রতিনিধি। মহেশপুরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছে।মঙ্গলবার (২৩ জানুয়ারি) মহেশপুর খালিশপুর সড়কের ভালাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নিহতরা হচ্ছেন- মহেশপুরের পান্তাপাড়া গ্রামের মৃত গনি হাজির ছেলে কাশেম মিয়া (৬০) ও ঘুগড়ী গ্রামের রিমা মালিতার ছেলে আলমগীর মালিতা (২৫)।
স্থানীয় ও পুলিশ জানায়, সিএনজি যোগে কয়েকজন যাত্রী মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাওয়ার সময় দূর্ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝায় ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই কাশেম মিয়া ও আলমগীর হোসেন মারা যানএবং আরো চারজন আহত হন। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একজন কে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়।
মহেশপু থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহতদের মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ থানায় রাখা আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।