1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় বিজ্ঞান মেলায় ২০০ প্রদর্শনী আগ্রহীদের ভিড় - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

বাঘারপাড়ায় বিজ্ঞান মেলায় ২০০ প্রদর্শনী আগ্রহীদের ভিড়

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১৫০ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। বাঘারপাড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুইদিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। এ সংক্রান্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মেলায় উপজেলার ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা তাদের আবিস্কার দর্শনার্থীদের জন্য উপস্থাপন করেন। মেলায় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ও কর্মসূচিতে রাখা হয়। আজ মঙ্গলবার অনুষ্ঠানে সমাপনি দিনে শ্রেষ্ঠ স্টল ও প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ করা হবে।

বাতাস, পানি এবং সূর্য- এই তিন প্রাকৃতিক উৎস থেকেই বিদ্যুৎ উৎপাদন সম্ভব। বাঘারপাড়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল বানাত অর্চি এ ধরনের একটি প্রজেক্ট নিয়ে এসেছেন। প্রজেক্টের নাম- স্মার্ট নগরী। উপজেলা পরিষদ চত্বরে সোমবার ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় জান্নাতুল বানাত অর্চির প্রজেক্টসহ অনেক প্রজেক্টই স্থান পেয়েছে। মেলায় কথা হয় অর্চির সঙ্গে। তিনি বলেন, প্রাকৃতিক উৎস থেকে স্বল্প খরচে এবং সহজে বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

কেবল অর্চি নন, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির এই প্রদর্শনী দর্শকদের ভীষণভাবে আকৃষ্ট করেছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মেলার প্রথম দিনে অন্তত ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দু’শর বেশি প্রজেক্ট নিয়ে হাজির হয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, উদ্ভাবনে উৎসাহ দিতেই বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন।
আয়োজক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতেই এই মেলার আয়োজন করা হয়েছে। আমাদের খুদে শিক্ষার্থীরা খুবই মেধাবী। তাদের মেধা বিকাশে সুযোগ করে দিতে হবে। সুযোগ এবং উৎসাহ পেলে শিক্ষার্থীরা বিজ্ঞানী, প্রযুক্তিবিদ হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে। এদিন সকাল থেকেই বিজ্ঞান মেলায় ছিল উপচে পড়া ভিড়।

খুদে শিক্ষার্থীরা মেলায় পরিত্যাক্ত পলিথিনের মাধ্যমে গ্যাস উৎপাদন ,বায়ু দূষণ রোধ, সৌর বিদ্যুত চালিত স্মার্ট শহর, বিকল্প জ্বালানির পথে বাংলাদেশ , অটো এলার্ট এন্ড কুইক সলভিং টেকনোলজি, নগর ব্যবস্থাপনাসহ নানা প্রজেষ্ট নিয়ে হাজির হয়েছেন।

মির্জাপুর আদর্শ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মারিয়া সুলতানা বৃষ্টি দূষিত বায়ুকে বিশুদ্ধ বায়ুতে রূপান্তর ভুমিকা শীর্ষক একটি প্রজক্ট নিয়ে এসেছেন। মারিয়া সুলতানা বলছিলেন, দূষিত বায়ুকে বিশুদ্ধ বায়ুতে রূপান্তর প্রকল্প। এটা ব্যবহার করে আমরা কলকারখানায় দূষিত বায়ুকে বিশুদ্ধ বায়ুতে রূপান্তর করতে পারব। ফলে পরিবেশ দূষন এবং বৈশ্বিক উষ্ণায়ন হ্রাস পাবে।

দুই দিন ব্যাপি এ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিগন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি, দরাজহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল আজাদ, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ ওয়াহিদুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar