1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে মুরগির খামারে আগুন লেগে ১৬শ মুরগির বাচ্চাসহ খামার পুড়ে ছাই - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

শ্যামনগরে মুরগির খামারে আগুন লেগে ১৬শ মুরগির বাচ্চাসহ খামার পুড়ে ছাই

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৪৬ জন খবরটি পড়েছেন

শ্যামনগর প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগরে মুরগির খামারে আগুন লেগে ১৬শ মুরগির বাচ্চাসহ খামার পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি খামারীর।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার ২৯ জানুয়ারি দিবাগত রাত ১টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের চেয়ারম্যান মোড় এলাকার মৃত গফুর পাড়ের ছেলে মারুফ বিল্লাহ পাড়ের মুরগির খামারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ খামারীর স্ত্রী হোসনেয়ারা খাতুন বলেন, অতিরিক্ত শীতের কারণে খামারের তাপমাত্রা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকারের বৈদ্যুতিক লাইট ব্যবহার করা হয়েছিল। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তিনি আরও জানান, রাত ১টার দিকে শব্দ শুনে ঘুম ভেঙ্গে যায়। ঘরের বাইরে বের হয়ে খামারে আগুন জ্বলতে দেখি। এসময় এলাকাবাসী বের হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

আগুন লেগে খামারে ১৬শ সোনালী মুরগির বাচ্চা, দুই বস্তা খাদ্য, দুইটি বাইসাইকেল, একটি ভ্যান, ১০০০ লিটারের পানির ট্যাংক ও অন্যান্য সরঞ্জামসহ সবই পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

শ্যামনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আলী আকবর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। খামারে মুরগির বাচ্চার তাপ নিয়ন্ত্রণ করার জন্য ধানের তুষ ব্যবহার করা হয়। তুষের কারণে আগুন অল্প সময়ের মধ্যে পুরো খামারে ছড়িয়ে পড়ে। ৯৯৯ এর ফোন খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেও খামারটি পুড়ে ছাই হয়ে যায়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar