1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে গম ও ডাল মজুদ করায় ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

অভয়নগরে গম ও ডাল মজুদ করায় ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩০ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি। যশোরের অভয়নগরে গম ও ডাল মজুদ করার দায়ে আকিজ এসেনসিয়ালস লিমিটেড ও মেসার্স সৈনিক ট্রেডার্স নামে দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার দুপুরে উপজেলার মশরহাটী গ্রামে এ রহমান পরশ অটো রাইস মিল সংলগ্ন গুদামে এ অভিযান চালানো হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভয়নগর উপজেলা সহকারী কমিশনার ভূমি থান্দার কামরুজ্জামান সাংবাদিকদের জানান, সরকারি নিয়মে আমদানী করা গম ৩০ দিন ও ডাল ৬০ দিনের বেশি গুদামে রাখা যাবে না। অথচ আকিজএসেনসিয়ালস লিমিটেড নামে একটি আমদানীকারক প্রতিষ্ঠানের কয়েকটি গুদামে প্রায় ৬ মাস ধরে রাখা ২ হাজার ৪৬ মেট্রিক টন গোটা মসুর, ৪ হাজার ৯২৯ মেট্রিক টন মটর ডাল ও ৩১ মেট্রিক টন গম পাওয়া যায়। যা পোকায় খেয়ে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এছাড়া মেসার্স সৈনিক ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের দুটি গুদামে ৩ হাজার মেট্রিক টন গম পাওয়া যায়। যে গম প্রায় ৬ মাস ধরে গুদামে আটকে রাখা হয়েছে।

তিনি আরো বলেন, অবৈধভাবে খাদ্যপণ্য মজুদ করার অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ (১) ধারায় আকিজ এসেনসিয়ালস লিমিটেড কর্তৃপক্ষকে ২ লাখ ২০ হাজার টাকা ও একই আইনে মেসার্স সৈনিক ট্রেডার্সকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মজুদকৃত পণ্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সমন্বয়ে আগামী ৩ দিনের মধ্যে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান, অভয়নগর থানা এ এস আই আলমগীর হোসেন সহ স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar