1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৭ জন খবরটি পড়েছেন

শ্যামনগর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে নদী সাঁতার দিয়ে লোকালয়ে আসার সময় একটি হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। শুক্রবার সকাল ৯টার দিকে খোলপেটুয়া নদীর বুড়িগোয়ালিনি স্টেশনের সামনে থেকে ওই হরিণটিকে উদ্ধার করে সকাল ১১টার দিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়। 

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খলিষাবুনিয়া গ্রামের হুদা মালী জানান, সুন্দরবন থেকে বাঘের তাড়া খেয়ে খলিষাবুনিয়া খাল ও খোলপেটুয়া নদী সাঁতার দিয়ে একটি হরিণ শুক্রবার সকাল ৯টার দিকে খলিষাবুনিয়া গ্রামের বেড়িবাঁধে ওঠার চেষ্টা করে। স্থানীয়দের তাড়া খেয়ে হরিণটি আবারো নদীতে লাফিয়ে সাঁতার দেওয়া শুরু করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে  সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারি বণসংরক্ষককে মোবাইল ফোনে অবহিত করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে বনকর্মীরা স্পীড বোর্ড নিয়ে বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশনের সামনের নদী থেকে ওই হরিণটিকে উদ্ধার করেন। সকাল ১১টার দিকে হরিণটিকে আবার সুন্দরবনে অবমুক্ত করা হয়।

বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশনের কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হরিণটি কেন ও কিভাবে লোকালয়ের দিকে এলো তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar