1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে যুবকের অগ্নিদগ্ধ বিকৃত লাশ উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

যশোরে যুবকের অগ্নিদগ্ধ বিকৃত লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৭ জন খবরটি পড়েছেন
ফাইল ছবি

যশোরে এক যুবকের অগ্নিদগ্ধ বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে যশোর শহরতলীর বালিয়াডাঙ্গা মানদিয়া জামে মসজিদের পেছন থেকে এ লাশ উদ্ধার করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত যুবক মহাসিন (৪২) যশোরের নুরপুর গ্রামের মছি মন্ডলের ছেলে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহাসিন সুদের ব্যবসার সাথে জড়িত ছিলেন। ব্যবসায়িক দ্বন্দ্বে প্রতিপক্ষরা তাকে হত্যা করে লাশ ফতেপুরে ফেলে রেখে যায়। এর আগে বৃহস্পতিবার দুপুর থেকেই নিখোঁজ ছিলেন মহাসিন।

চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের আইসি এস আই আমিনুল ইসলাম জানান, সকাল সাড়ে আটটার দিকে ট্রিপল ৯৯৯ এর মাধ্যমে খবর পাই একটি লাশ পড়ে আছে। লাশের মুখমণ্ডল পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। পরে পুলিশ লাশ উদ্ধার করেছে।

যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে এই ব্যক্তিকে এখানে এনে তার গলা পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। আলামত নষ্ট করার জন্য লাশের মুখমণ্ডল পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানিয়েছেন, সকালে ফতেপুর আদর্শপাড়ার একটি মসজিদের পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা। মরদেহের মুখসহ শরীরের অর্ধেক অংশ পুড়িয়ে দেয়া হয়েছিলো। পরে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পরে লাশের ফিঙ্গার প্রিন্ট যাচাই বাছাই করে পরিচয় শনাক্ত করা হয়।

তিনি আরও বলেন, নিহতের স্বজনেরা থানায় রয়েছে। এ বিষয়ে তারা তদন্ত শুরু করেছেন। লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar