মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর মির্জাগঞ্জে পদ্মা ব্যাংকের উদ্যোগে পিঠা উৎসব পালিত হয়েছে। মৌসুমী বাহারি রঙ্গের পিঠার ভিন্ন চিত্র ফুটে উঠে ব্যাংকের ভেতরে।
গত বৃহস্পতিবার বিকেলে পদ্মা ব্যাংকের সুবিদখালী শাখার উদ্যোগে মৌসুমী পিঠা উৎসবের আয়োজন করা হয়। এসময় টেবিলে থরেথরে সাজানো ছিল নানা ধরনের বিভিন্ন স্বাদের দেশীয় পিঠা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পিঠা উৎসবে উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের সুবিদখালী শাখার ব্যবস্থাপক কে এম মশিউর রহমান আলমগীর, অফিসার আব্দুল্লাহ আল ফেরদাউস ও আবুল কালামসহ সুবিদখালী শাখায় কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত ছিলেন, মরহুম হযরত ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (রঃ) মাজর শরীফের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ফয়সাল, মির্জাগঞ্জ উপজেলা শিক্ষক ও কর্মচারী কোঃ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুকুসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ গ্রাহক। পিঠা উৎসবে আগত অতিথিদের সঙ্গে পিঠা পরিচিতি ও সংক্ষিপ্ত আলোচনা হয়। পরে অতিথিদের মাঝে পিঠা পরিবেশন করা হয়।
পদ্মা ব্যাংকের সুবিদখালী শাখার ব্যবস্থাপক কে এম মশিউর রহমান আলমগীর জানান, বাংলা ঐতিহ্যের সাথে মিশে আছে মৌসুমী পিঠা উৎসব। সম্মানিত গ্রাহকদের পিঠা প্রদর্শন ও আপ্যায়নের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্যকে মনে করিয়ে দিতে আমাদের এই আয়োজন। পরবর্তী দিনগুলোতে আমাদের আয়োজন অব্যাহত থাকবে।