1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সরকারি খালে বাঁধ দেয়ায় পানির অভাবে শত বিঘা জমির বোরো ধান ক্ষতির সম্মুখীন - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

সরকারি খালে বাঁধ দেয়ায় পানির অভাবে শত বিঘা জমির বোরো ধান ক্ষতির সম্মুখীন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৩ জন খবরটি পড়েছেন
ছবি। শ্যামনগরে মড়গাং খাস খালটির আড়াআড়ি বাধ পানি সরবরাহের বাধা সৃষ্টি করা ও ধানক্ষেতের একাংশ-বিডিটেলিগ্রাফ

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মরগাং সরকারী খাস খালটি আড়াআড়ি বাঁধ দিয়ে মৎস্য ঘের করায় পানির অভাবে প্রায় ৮০ থেকে ১০০ বিঘা জমিতে রোপনকৃত বোরো ধান ক্ষতির সম্মুখীন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সরেজমিনে গেলে শত শত বোরো চাষিরা জানান, মরগাং সরকারি খাস খালটি ফুলতলা কেন্দ্রীয় মাদ্রাসা হইতে সোনার মোড় হয়ে পয়জার খালে পড়ে। যা চুনা নদীর সাথে প্রবাহমান। উক্ত খালে ইসমাইলপুর গ্রামের আফছার আলী গাজী ও তার স্ত্রী রহিমা খাতুন এর নামে শ্রেণী পরিবর্তন করে ১ একর ৫০ শতক জমি বন্দোবস্ত দলিল মূলে প্রাপ্ত হয়। উক্ত জমি হস্তান্তর সম্পূর্ণ অবৈধ থাকা সত্বেও একই গ্রামের আম্মাদ কয়াল এর পুত্র হাফিজুর রহমানকে লীজে ডিড প্রদান করায় তিনি খালটির আড়াআড়ি বাঁধ নির্মাণ করে মৎস্য ঘের পরিচালনা করছেন । উক্ত খালের দুই পাশে ৮০ থেকে ১০০ বিঘা জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। হাফিজুর উক্ত ঘের থেকে বোরো ধানে পানি না দেয়ায় ধান ক্ষে্ত গুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে ।

তারা আরো জানান, বর্ষার মৌসুমী ৪টি গ্রাম তথা খাগড়াদানা, মাজাট, ইসমাইলপুর ও হায়বাদপুর এর উক্ত খাল দিয়ে পানি সরবরাহ না হওয়ায় জলবদ্ধতার সৃষ্টি হয়। এ ছাড়া ধান চাষি আতাউর জানান,২০২৩ সালে প্রতি বিঘাতে ৩ হাজার করে টাকা নিয়েছে হাফিজুর পানি দেওয়ার কথা বলে। আঃ রউফ জানান, ধানে পানি দেওয়ার নাম করে ৩০ হাজার টাকা নিয়েও পানি দেয় নাই।

স্থানীয় পৌর কাউন্সিলর আজিবার হোসেন জানান, এই খালটির উপর চারটি এলজিইডি কালভার্ট রয়েছে। খালটি থেকে এলাকার শত শত ধানচাষী তাদের বোরো ধানে পানি দিতে প্রতিবন্ধকতা করছে ঘের মালিক হাফিজুর। এতে ধানচাষীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। এটা কোনভাবে মেনে নেওয়া যায় না।

এ ঘটনায় বোরো চাষীগণ সরজমিনে দেখে ব্যবস্থা গ্রহণ করার জন্য শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান এর নিকট গত সোমবার একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি মঙ্গলবার বিকালে তদন্ত করবেন বলে অভিমত ব্যক্ত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar