1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে পাড়া-মহল্লায় শিশু-কিশোরদের ২শতাধিক অস্থায়ী শহীদ মিনার নির্মাণ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

কুড়িগ্রামে পাড়া-মহল্লায় শিশু-কিশোরদের ২শতাধিক অস্থায়ী শহীদ মিনার নির্মাণ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৯ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মহান একুশের চেতনা ও ভাষা শহীদদের অবদান শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে কুড়িগ্রামের পাড়া-মহল্লায় শিশু-কিশোররা বাঁশ-কাঠ, কলাগাছ ও রঙিন কাগজ দিয়ে তৈরী করছেন শহীদ মিনার। তাদের এ কাজে উজ্জ্বীবিত করছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রাম।

৫২’র ভাষা আন্দোলন বাঙালী জাতীয় জীবনের এক চরম অধ্যায়ের দিন। ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাঙালী জাতি পেয়েছি মাতৃভাষার অধিকার। এ দিবসটি এখন সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। হরিকেশ মধ্যপাড়ার এক অবিভাবক বিমল সেন জানান এক সময় দিবসটি ঘিরে পাড়ায়-মহল্লায় শিশু-কিশোররা বিভিন্ন উপকরণ দিয়ে শহীদ মিনার নির্মাণ করে শ্রদ্ধা জানাতো। এর সংখ্যা এখন অনেকাংশে কমে গেছে। এধরনের উদ্যোগ সর্বত্র ছড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি । স্থানীয় সংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রামের শ্যামল ভৌমিক জানান আমরা একুশের চেতনা শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে জেলা সদরের পাড়া-মহল্লায় ৪র্থ বারের মত শহীদ মিনার নির্মানের প্রতিযোগীতামুলক এ আয়োজন করেছি। এ আয়োজনে সাড়াও মিলেছে। জেলা সদরের বিভিন্ন পাড়া মহল্লায় এবার ২ শতাধিক অস্থায়ী শহীদ মিনার নির্মিত হয়েছে। শিশু – কিশোররা প্রতিযোগিতা মুলক এ আয়োজনে অংশ নিচ্ছন আনন্দের সাথে । প্রচ্ছদ কুড়িগ্রাম এর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এসব অস্থায়ী শহীদ মিনার তৈরীতে উৎসাহিত করছেন অনেক অবিভাবক।

এধরনের উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা সাংস্কৃতিক কর্মীসহ সকল স্তরের মানুষের।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar