দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি। সাতক্ষীরার হাড়দ্দহা সীমান্তের ইছামতি নদীর চর থেকে ভারতীয় বিএসএফ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে সীমান্ত নদী ইছামতীর বাংলাদেশ পারে বিএসএফ সদস্যের লাশ পড়ে থাকতে থেকে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বৃহস্পতিবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ভারতীয় বিএসএফ এর টহল টীমের একটি বোড ডুবে যায়। সে সময় অন্যান্য সদস্যরা তীরে উঠতে পারলেও নিখোঁজ ছিলেন ওই বিএসএফ সদস্য মোহাম্মাদ রিয়াজ উদ্দীন (৩০)। তিনি ভারতীয় সোবাহাম বিএসএফ ক্যাম্পে কর্মরত ছিলেন।
শুক্রবার সকালে শাখরা বিজিবি বিওপির ইনচার্জ নায়েক সুবেদার আনিসুর রহমান ও ভারতীয় ৮৫ বিএসএফ এর কমান্ড্যান্ট অনুরাগ মনি এর মধ্যস্থতায় লাশ উদ্ধারপূর্বক ভারতীয় বিএসএফ নিয়ে যায়।
সাতক্ষীরা ১৭ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল সানবির হাসান মজুমদার জানান, ঝড়ের কবলে পড়ে টহল বোর্ড ঢুবে যায়। পরে ওই বিএসএফ সদস্য নিখোঁজ ছিল। সকালে তার লাশ ভারতীয় পারে পাওয়া গেছে। যদিও স্থানীয়রা জানান লাশটি বাংলাদেশ পারে ছিলো। পরে ভারতের ওপারে নিয়ে যাওয়া হয়েছে।