1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভৈরব নদে নিখোঁজ হওয়া ঘাট শ্রমিকের মরদেহ  ২০ঘন্টা পর উদ্ধার  - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

ভৈরব নদে নিখোঁজ হওয়া ঘাট শ্রমিকের মরদেহ  ২০ঘন্টা পর উদ্ধার 

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯০ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) থেকে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগরের ভৈরব নদে নিখোঁজ হওয়া ঘাট শ্রমিক কাইয়ুম হোসেনের (৩৩) মরদেহ ২০ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

সোমবার দুপুরের পর ভৈরব নদের মহাকাল এলাকায় ঘাটে ভীড়ানো একটি কার্গো জাহাজের পাশ থেকে তার মৃত দেহ উদ্ধার করা হয়।

নিহতের শ্যালক ইয়াসিন মোল্যা জানান, রোববার সন্ধ্যার সময় তার দুলাভাই জাহাজ থেকে সার নামানোর সময় সিঁড়ির ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে পানিতে পড়ে তলিয়ে যায়। গতকাল গভীর রাত পর্যন্ত তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদলকে খবর দেয়া হয়। সোমবার দুপুরের পর ফায়ার সার্ভিসের ডুবুরিদলের কর্মীরা নিখোঁজ হওয়া ঘাট শ্রমিক কাইয়ুমের মরদেহ উদ্ধার করে।

নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমিক নেতা ফালগুন মন্ডল জানান, তার ইউনিয়নের শ্রমিক, শুভরাড়া গ্রামের শরিয়ত উল্লার ছেলে কাইয়ুম হোসেন জাহাজ থেকে সার নামাতে গিয়ে ভৈরব নদে পড়ে গিয়ে নিখোঁজ হওয়ার ২০ঘন্টা পর তাকে উদ্ধার করা হয়।

খবর পেয়ে স্থানীয় জাতীয় সংসদ সদস্য এনামুল হক বাবুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাট শ্রমিকের মরদেহ দেখেন এবং তার পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন।

অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar