ইলিয়াস হোসাইন। “সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এ প্রতিপাদ্য সামনে নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে স্থানীয় সরকার বিভাগ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর চার ঘটিকার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও র্যালি হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েমা হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বক্কর সিদ্দিকী, ১ নং মাধবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান লাভলু, ৪নং দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক ইউনুস আলী সরদার সহ প্রমুখ।
দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। স্থানীয় সরকার অধিকতর দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।