1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শালিখায় পল্লীবিদ্যুৎ সমিতির গণশুনানি অনুষ্ঠিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

শালিখায় পল্লীবিদ্যুৎ সমিতির গণশুনানি অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৭ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি,শালিখা (মাগুরা)। মাগুরার শালিখায় পল্লী বিদ্যুৎ সমিতির নানাবিধ বিষয়ে অভিযোগ, প্রতিকার ব্যবস্থা ও সেবা প্রদানে প্রতিশ্রুতির বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ গণশুনানিতে শালিখা উপজেলার সাতটি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন। এ সময় গ্রাহকরা বাড়ির উপরে বৈদ্যুতিক লাইন, বিকাশের মাধ্যমে বিল প্রদানসহ বৈদ্যুতিক লাইন সংযোগের বিষয়ে নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। প্রত্যুত্তরে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) দেব কুমার মালো গ্রাহকদের সমস্যা সমাধানে পরামর্শ প্রদান করার পাশাপাশি বিদ্যুৎ বিভাগের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের ডেপুটি ম্যানেজার (ডিজিএম) আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী, বীর মুক্তিযোদ্ধা সর্দার ফারুক হোসেন, মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক কামরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন, মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির পারনান্দুয়ালী শাখার সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) আনিচুর রহমান, মাগুরা জেলা পরিষদের সদস্য মুন্সী আবু হানিফ প্রমুখ। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar