বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। নিহতদের গ্রামের বাড়ি শাহবাজপুরের সৈয়দ বাড়িতে চলছে শোকের মাতম। শুক্রবার (১ মার্চ) দুপুরে নিহতদের মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রাজধানী থেকে লাশবাহী অ্যাম্বুল্যান্স রওয়ানা দিয়েছেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নিহতরা হলেন- জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের আবুল কাসেমের ছেলে সৈয়দ মোবারক হোসেন কাউসার (৫০), তার স্ত্রী স্বপ্না (৩৫), মেয়ে কাশফিয়া (১৭) ও নূর (১৩), ছেলে আব্দুল্লা (৭)। তারা রাজধানীর মধুবাগ এলাকায় বসবাস করতেন।
নিহত কাউসারের চাচাতো ভাই সৈয়দ আবুল ফারাহ তুহিন জানান, মাত্র দেড় মাস আগে ইতালি থেকে দেশে ফেরেন সৈয়দ মোবারক হোসেন কাউসার। বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে যান তিনি। সেখানে অগ্নিদগ্ধ হয়ে সৈয়দ কাউসার, তার স্ত্রী স্বপ্না, মেয়ে কাশফিয়া, মেয়ে নূর, ছেলে আব্দুল্লাহ নিহত হন।
তিনি আরও জানান, বাদ আসর জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। গোরস্থানে একই সারিতে ৫ জনের জন্যে কবর খোড়া হচ্ছে। বাড়িতে নিয়ে আসা হয়েছে ৫টি খাটিয়া।আমাদের সময় ডটকম