1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ৩,আহত ১৮ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ৩,আহত ১৮

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১১৫ জন খবরটি পড়েছেন

ফরিদপুরের ভাঙ্গায় বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চুমুরদী এলাকায় এলপিজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বরগুনা জেলার তালতলি থেকে ঢাকার আব্দুল্লাহপুরের উদ্দেশে ছেড়ে আসা ইমরান ট্রাভেলস নামক একটি যাত্রীবাহী বাস (যার রেজি নং- ঢাকা মেট্রো ব- ১২-৩০২০) বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে আহত আরেক যাত্রী নিহত হন। বাসে থাকা অন্যান্য যাত্রীরা কমবেশি জখম হন।

এ দুর্ঘটনায় ঢাকা-বরিশাল রোডে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনা কবলিত গাড়িটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন আল রশিদ জাগো নিউজকে বলেন, খবর পেয়ে থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জাগো নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar