1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হাইকোর্ট বার নির্বাচনী সহিংসতা মামলায় ৫ আইনজীবী গ্রেফতার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

হাইকোর্ট বার নির্বাচনী সহিংসতা মামলায় ৫ আইনজীবী গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৩৭ জন খবরটি পড়েছেন

হাইকোর্টে বার নির্বাচন নিয়ে সহিংসতার ঘটনায় শাহবাগ থানায় হওয়া মামলার এজাহারভুক্ত পাঁচ আইনজীবীকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গ্রেপ্তার হওয়া আইনজীবীরা হলেন, কাজী বশির আহমেদ, অ্যাডভোকেট তুষার, অ্যাডভোকেট তরিকুল, অ্যাডভোকেট সুমন ও ৬ অ্যাডভোকেট ওসমান।

শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার ( গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, যে যত বড়ই শক্তিশালী হোন না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। শাহবাগ থানায় মামলা হওয়ার পর ডিবি ছায়াতদন্ত শুরু করে।

পরে রাজধানীর বনানীসহ বিভিন্ন জায়গা থেকে পাঁচ আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। সুপ্রিম কোর্ট এলাকায় মারামারির ঘটনা ঘটায়। তারা মানুষের ওপর হামলা করে, অনিয়ম করায় মামলা হয়েছে। এ ঘটনায় গত রাতে রাজধানীর বনানীসহ বিভিন্ন এলাকা থেকে সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কেন তারা দেশের সর্বোচ্চ বিচারালয়ে মারামারির ঘটনা ঘটিয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত সবাইকে খোঁজা হচ্ছে। সবাইকে আইনের আওতায় আনা হবে। এছাড়া গ্রেপ্তার হওয়াদের কারা ইন্ধন দিয়েছে, সেটা জানার চেষ্টা করছি। কারা মারামারি করার জন্য সাহস যুগিয়েছে, তাদেরও নিয়ে আসা হবে। এজাহারভুক্ত আসামিরা কে কত বড় শক্তিশালী, সেটা দেখার বিষয় না। সে আসামি, এটাই বিবেচ্য। আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar