1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় জাতির জনকের ১০৪তম জন্মবার্ষিকী পালন - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

শরণখোলায় জাতির জনকের ১০৪তম জন্মবার্ষিকী পালন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৪১ জন খবরটি পড়েছেন

শরণখোলা(বাগেরহাট)প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাগেরহাটের শরণখোলায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ মার্চ রবিবার সকালে উপজেলা প্রশাসন চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে সর্বসাধারণের পুস্প স্তবক অর্পণ শেষে বর্ণাঢ্য র‌্যালী উপজেলা প্রশাসন চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিলনায়তনের সামনে শেষ হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও জাইকার প্রজেক্ট কর্মকর্তা রিয়াজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, শরণখোলা থানার অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান খাঁন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিলন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ খালেক খান, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশফাক হোসেন, অফিসার ইনচার্জ (তদন্ত) রাধেশ্যাম সরকার, শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আঃ মালেক রেজা, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই, উপজেলা পল্লী বিদ্যুতায়ন বোর্ড শরণখোলা শাখার এজিএম মোঃ রাসেল শরীফ, উপজেলা আইসিটি অফিসার মোঃ মাসুদ রানা। এছাড়া শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ ছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar