1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শালিখায় ভয়াবহ অগ্নিকান্ড, ক্ষতিগ্রস্তদেপাশে দাঁড়ালেন ইউএনও - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

শালিখায় ভয়াবহ অগ্নিকান্ড, ক্ষতিগ্রস্তদেপাশে দাঁড়ালেন ইউএনও

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৪৫ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি ,শালিখা (মাগুরা)। মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের রামান্দকাঠি গ্রামের সুইতলাপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে দাঁড়ালেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ
অধিকারী। গতকাল শনিবার দুপুরে ক্ষতিগ্রস্তদের বাড়িতে গিয়ে তাদের প্রত্যেকের হাতে চাল, ডাল, আলু, তৈল, শাকসবজিসহ নানাবিধনিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দেন তিনি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম,গঙ্গারামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যা, মাগুরা জেলা পরিষদের সদস্য মুন্সী আবু হানিফ, শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নুরনবী, ইউপি সদস্য কুতুবুল আলম শানু প্রমূখ। এর আগে শুক্রবার সন্ধ্যায় বৈদ্যুতিক শর্টসার্কিট
থেকে প্রথমে শোবারঘর পরে গোয়ালঘর ও রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে আব্দাল হোসেন, বিল্লাল হোসেন, উসমান ও নূর ইসলামের ৩ টি রান্নাঘর , ২টি শোবারঘর ও ১টি গোয়ালঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ভয়াবহ এই এই অগ্নিকান্ডে তিনটি পরিবারের ১০ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খাদ্যদ্রব্য বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বলেন, অগ্নিকান্ডের ফলে যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাথমিকভাবে আমরা তাদেরকে কিছুটা সাহায্য করছি এবং পরবর্তীতে আরো সহযোগিতা করা হবে পাশাপাশি যে সমস্ত কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘট সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar