1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

দেবহাটায় বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২০১ জন খবরটি পড়েছেন

দেবহাটা প্রতিনিধি।। দেবহাটায় যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রবিবার (১৭ মার্চ) দেবহাটা উপজেলা প্রশাসন দিবসটি উদযাপনে নানা কর্মসূচির আয়োজন করে। সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি অফিস ভবন, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় একে একে দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, সংসদ সদস্যের পক্ষে, মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা, উপজেলা আওয়ামী লীগ, দেবহাটা রিপোর্টার্স ক্লাব, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ, সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন, দেবহাটা কলেজ, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) দিপা রানী সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম সাখাওয়াত হোসেন,বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক ও শেখ ফারুক হোসেন রতন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম,উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু, কৃষকলীগের সদস্য সচিব হুমায়ুন কবির হীমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সরকারি বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সকল শহিদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন দেবহাটা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম হাফেজ সাইফুদ্দিন ইয়াহিয়া। পরে ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar