1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এগারোখানে পন্ডিত রাসমোহন মিশ্রের ১৫২তম জন্ম জয়ন্তী উদযাপিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

এগারোখানে পন্ডিত রাসমোহন মিশ্রের ১৫২তম জন্ম জয়ন্তী উদযাপিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ২৮৩ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি ,বাঘারপাড়া(যশোর)।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

 যশোর নড়াইলের এগারোখান অঞ্চলে প্রথম শিক্ষিত ও শিক্ষক পন্ডিত রাসমোহন মিশ্রের ১৫২তম জন্ম জয়ন্তী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে দু’দিনে কর্মসূচির আয়োজন করে ‘পন্ডিত রাসমোহন মিশ্র সেবাশ্রম’। কর্মসূচির মধ্যে আছে আলোচনাসভা, শিশুকিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মেয়েদের সাইকেল রেস, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের প্রথম দিন, শুক্রবার বিকেলে মালিয়াট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন  অবসরপ্রাপ্ত শিক্ষক অশ্বিনী কুমার দাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা: আশীষ বিশ্বাস ও অবসরপ্রাপ্ত শিক্ষক কৃষ্ণপদ বিশ্বাস।  ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন, সেবাশ্রমের সভাপতি সুকান্ত রায়, সাধারন সম্পাদক বিলাস কুসুম সরকার, তথ্য ও প্রচার সম্পাদক কিশোর গোস্বামী, মহিলা বিষয়ক সম্পাদক লিপি সমাদ্দার, সদস্য নির্মল বিশ্বাস। এছাড়াও ছিলেন, রবীন্দ্রনাথ বিশ্বাস, কমরেড কঙ্কন পাঠক, আমেরিকা প্রবাসি মিল্টন বিশ্বাস প্রমুখ। 

পন্ডিত রাসমোহন মিশ্র সেবাশ্রমের সহসভাপতি কানাইলাল মল্লিকের লেখা ‘শিক্ষা আন্দোলনে পন্ডিত রাসমোহন মিশ্রের ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ থেকে জানা যায়, বাংলা ১২৭৯ সালে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের মালিয়াট গ্রামে পন্ডিত রাসমোহন মিশ্র জন্মগ্রহন করেন এবং ১৩৬৮ সালের ১৮ অগ্রহায়ন শেষ নিশ্বাস ত্যাগ করেন। কানাইলাল তার প্রবন্ধে লিখেছেন, সেসময় পন্ডিত মশাই নিজের পরিচয় গোপন করে নিজে চতুর্থ শ্রেণি পর্যন্ত অধ্যায়ন করেন। এরপর জমিদারদের চোখ ফঁাকি দিয়ে এগারোখান অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে ইংরেজি ১৮৯৭ সালে মালিয়াট গ্রামে পাঠশালা খোলেন। এরজন্য কারাবরনও ভোগ করতে হয়েছে এ পন্ডিতকে। শিক্ষার গুরুত্ব বুঝতে পেরে এগারোখান অঞ্চলের জনগনই সেসময় জমিদারদের কারাগার থেকে মুক্ত করে আনেন। ১৯৪৬ সাল পর্যন্ত এ পন্ডিতের নেতৃত্বে চলে পাঠশালাটি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar