প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগরে ৮টি গাঁজা গাছ সহ এক গাঁজা চাষিকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আটককৃত গাঁজা চাষি হলেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালী গ্রামের আফসার গাজীর ছেলে আশিকুর রহমান (২৭) ।
জব্দকৃত ৮টি গাঁজা গাছের ওজন ২কেজি ৯শত গ্রাম। ২৩শে মার্চ শনিবার গভীর রাতে ছোট ভেটখালী গ্রামের গ্রামীণ ফিস পার্ক থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছোট ভেটখালী এলাকার গ্রামীন ফিস পার্কের কর্মচারী হিসেবে কাজের আড়ালে সবজি ক্ষেতের মধ্যে গাঁজা চাষ করে আসছিলেন আশিকুর। গোপন সংবাদের ভিত্তিতে রাতে গ্রামীন ফিস পার্কে অভিযান চালানো হয়। এসময় গ্রামীণ ফিস পার্কের সবজি ক্ষেতের মধ্যে লুকানো অবস্থায় চাষকৃত আটটি গাঁজা গাছ সহ তাকে আটক করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।