1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে চোরাই গমসহ ট্রাক উদ্ধার ; আটক- ২ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

অভয়নগরে চোরাই গমসহ ট্রাক উদ্ধার ; আটক- ২

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৩৩ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) থেকে।
অভয়নগর থেকে চুরি হয়ে যাওয়া মেসার্স মা ট্রেডিংয়ের ১৯ টন ৯৩০ কেজি গমসহ ট্রাক উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মামলাসূত্রে জানা যায়, গত ৩১শে মার্চ ফরিদপুর জেলার কোতয়ালী থানার মেসার্স হারুন গফফার ফ্লাওয়ার মিলের কাছে ১৯টন ৯৩০ কেজি রাশিয়ান গম বিক্রয় করে চট্টগ্রামের মেসার্স মা ট্রেডিং। যার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ৭হাজার পাঁচ শত উনাশি টাকা। এ গম নওয়াপাড়া থেকে ফরিদপুরে নিয়ে যাওয়ার জন্য নওয়াপাড়ার বণিক ট্রান্সপোর্ট এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হয়।  চুক্তি মোতাবেক পরশ কোম্পানির একটি ট্রাক ভাড়া করে ওই দিনই নওয়াপাড়া পীরবাড়ি দেশ ট্রেডিংয়ের ঘাট থেকে পাঁচকবর এলাকার আমির হোসেনের ছেলে নেয়ামত ড্রাইভারের মাধ্যমে গম লোড করে ফরিদপুরে পাঠানো হয়। যথাসময়ে মেসার্স হারুন গফফার ফ্লাওয়ার মিলে গম না পৌঁছালে বণিক ট্রান্সপোর্টের মালিক চন্দন দত্ত বাদি হয়ে অভয়নগর থানায় মামলা দায়ের করেন।

মামলা রুজু হলে অভয়নগর থানার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে অভয়নগর থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ৭ই এপ্রিল রাতে ঘটনার সাথে জড়িত নড়াইল জেলার সদর থানার মির্জাপুর গ্রামের খন্দকার লায়েক আলীর ছেলে মঈন উদ্দীনকে আটক করা হয়। 
পরে তার দেওয়া তথ্য মতে সরোয়ার হোসেন বাচ্চুর নড়াইল অটো ফ্লাওয়ার মিল থেকে ২৬৬ বস্তা আটা, ৪৪ বস্তা ভূষি, ৩৮৩ টি খালি বস্তা এবং গম ক্রয় বিক্রয়ের সাথে জড়িত নড়াইলের উজিরপুর গ্রামের নিছার উদ্দীনের ছেলে এশারাতকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা শিকার করে মঈন উদ্দীন ও এশারত। এছাড়াও গম বহনকারী ট্রাকটি পরশ আটার মিলের সামনে থেকে জব্দ করা হয়। 

এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম বলেন, অভয়নগর থেকে চোরাইকৃত গম নড়াইল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ২জনকে আটক করা হয়েছে। অন্যদের
গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar