1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় নৃশংসভাবে বৃদ্ধকে কুপিয়ে হত্যা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

শরণখোলায় নৃশংসভাবে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১৮০ জন খবরটি পড়েছেন

শরণখোলা প্রতিনিধি ।

MD Nazmul Islam

বাগেরহাটের শরণখোলায় খোন্তাকাটা ইউনিয়নের ভাড়ানিরপাড়ে মোহাম্মদ আলী খান (৭৫) নামে এক বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত গভীর রাতে তার নিজ বাড়ির সামনে হৃদয় বিদারক এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এলাকাবাসী বলছেন মৃত হাশেম আলী খানের ছেলে মোহাম্মাদ আলী তার অসুস্থ প্রথম স্ত্রীর অনুমতি সাপেক্ষে গত চারদিন আগে খুলনা জেলার পাইকগাছা উপজেলার চাঁন মিস্ত্রির মেয়ে মাজু বেগম(৪৫) কে বিবাহ করে বাড়ি নিয়ে আসেন। এ নিয়ে ছেলে সন্তানের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

নিহতের দ্বিতীয় স্ত্রী মাজু বেগম জানায়, বাড়ির মধ্যে থেকে চারটি মেহগনি গাছ বিক্রি করাকে কেন্দ্র করে বৃহস্পতিবার তার স্বামীর সাথে মেঝ ছেলে রফিকুলের ঝগড়া হয়। এ সময় সে আমার স্বামীকে অকথ্য ভাষায় গালাগালি এবং কুপিয়ে মারার হুমকি দেয়।

সহকারী পুলিশ সুপার (সার্কেল) আশিকুর রহমান, শরণখোলা থানার অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান খাঁন, ওসি তদন্ত রাধেশ্যাম সরকার, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খাঁন মহিউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, রফিকুলের বিরুদ্ধে এলাকায় ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। 

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম কামরুজ্জামান খাঁন জানান, এ ঘটনায় নিহতের বড় ছেলে মশিউর বাদী হয়ে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের  করেছে। সুরতহাল রিপোর্ট সম্পন্ন শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শীগ্রই ঘাতককে গ্রেফতার করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar