1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নিখোঁজের দুইদিন পর ইজিবাইক চালকের বস্তাবন্দি লাশ মিললো ভৈরব নদে - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ চাপের মুখে পদত্যাগ করলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান

নিখোঁজের দুইদিন পর ইজিবাইক চালকের বস্তাবন্দি লাশ মিললো ভৈরব নদে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২১২ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) থেকে। অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের পোড়াটাল গ্রামের আবুল কালামের ছেলে ইজিবাইক চালক ইমন আহমেদ (১৯) নিখোঁজ হওয়ার দুইদিন পর তার লাশ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী মঙ্গলবার সকালে ভৈরব নদের সাদুল্লাহপুর এলাকায় বস্তাবন্দি ভাসমান অবস্থা দেখতে পেয়ে তার লাশ উদ্ধার করে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পারিবারিকসূত্রে জানা যায়, ইজিবাইক চালক ইমন আহমেদ প্রতিদিনের ন্যায় রোববার সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি অভয়নরগর থানায় লিখিতভাবে জানান। নিখোঁজের দুইদিন পর ভৈরব নদে বস্তাবন্দি ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম বলেন- নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করেন। দুইদিন পর নিখোঁজ ব্যক্তির মরদেহ অন্য এলাকায় পাওয়া গেছে। যশোর কোতয়ালী থানায় এ ব্যাপারে মামলা দায়ের হবে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar