1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে গণপিটুনিতে ইজিবাইক ছিনতাই চক্রের সদস্য নিহত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ চাপের মুখে পদত্যাগ করলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান

অভয়নগরে গণপিটুনিতে ইজিবাইক ছিনতাই চক্রের সদস্য নিহত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৭১ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) থেকে। অভয়নগরে পিয়ারুল ইসলাম (৩৯) নামে ইজিবাইক ছিনতাই চক্রের এক সদস্য গণপিটুনিতে নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকচালক রাজু আহমেদ (৩১)। তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চলিশিয়া ইউনিয়নের ভূলাপাতা গ্রামে মিজানুর রহমানের মাছের ঘেরের সামনে জামিরা-চলিশিয়া সড়কের ওপর এ ঘটনা ঘটে।

নিহত পিয়ারুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার বালিথা গ্রামের মো. দবির সরদারের ছেলে। আহত রাজু আহমেদ অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের বিশ্বাসপাড়া এলাকার আব্দুল হালিম বিশ্বাসের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নীলাদ্রি সুন্দর কুন্ডু জানান, বুধবার রাত ৯টার সময় পিয়ারুল নামের এক ব্যক্তিকে পুলিশ মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। পরে জানতে পারি ইজিবাইক ছিনতাইকালে তাকে গণপিটুনি দেওয়া হয়েছে। পুলিশ প্রাশাসন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

এ ব্যাপারে ফুলতলা থানার ওসি রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভয়নগরে আকিজ সিটি সেন্টারের সামনে থেকে বুধবার রাত সাড়ে ৭টার দিকে যাত্রীবেশে চার ছিনতাইকারী রাজুর ইজিবাইকে ওঠে। তারা পার্শ্ববর্তী ফুলতলা উপজেলার জামিরা বাজারে নিয়ে যেতে বলে। পথিমধ্যে অভয়নগরের চলিশিয়া ইউনিয়নের ভূলাপাতা গ্রামে মিজানুর রহমানের মাছের ঘেরের সামনে পৌঁছালে তারা ইজিবাইক থামাতে বলে। ইজিবাইক থামানোর পর চার ছিনতাইকারী রাজুর ওপর চড়াও হয়। এক পর্যায়ে ইজিবাইক ছিনিয়ে নেয়ার জন্য তারা রাজুর মাথায় ইট দিয়ে আঘাত করে। এসময় রাজুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে পিয়ারুল বাদে অপর তিনজন ছিনতাইকারী দৌঁড়ে পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা পিয়ারুলকে গণপিটুনি দিয়ে ঘটনাস্থলে ফেলে রাখে।

তিনি আরো বলেন, খবর পেয়ে ওই রাতে অভয়নগর থানার ওসিসহ আমি ঘটনাস্থলে পৌঁছাই। এসময় গুরুতর আহত অবস্থায় পিয়ারুল ও রাজুকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিয়ারুলকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসাধীন রাজু মাথায় আঘাপ্রাপ্ত হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পালিয়ে যাওয়া তিন ছিনতাইকারী আটকে জোরালো পুলিশি অভিযান চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar