1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় বিষাক্ত কেমিকেল দিয়ে পাকানো ১৩৫০ কেজি আম জব্দ ও বিনষ্ট - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ চাপের মুখে পদত্যাগ করলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল

দেবহাটায় বিষাক্ত কেমিকেল দিয়ে পাকানো ১৩৫০ কেজি আম জব্দ ও বিনষ্ট

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১১০ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি। সাতক্ষীরার দেবহাটায় অপরিপক্ক ক্যামিক্যাল মিশানো ১৩৫০ কেজি আম বিনষ্ট করলো উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকারের উপস্থিতিতে দেবহাটা ফুটবল মাঠে এই বিষ মিশানো আমগুলো বিনষ্ট করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গত কয়েকদিন যাবৎ কিছু অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় অপরিপক্ক আম পেড়ে ক্যামিক্যাল মিশায়ে ঢাকায় পাঠানোর চেষ্টা করছেন। এবিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক অভিযানের মাধ্যমে আম জব্দ করে সেগুলো বিনষ্ট করা হয়েছে। তাছাড়াও ইতিমধ্যে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা আদায় করা, সাজা প্রদানের পাশাপাশি কয়েক মেট্রিকটন আম বিনষ্ট করা হয়েছে।

এদিকে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার উপজেলা্র পারুলিয়া ও কামটা এলাকা থেকে ট্রাক ভর্তি অপরিপক্ক ১৩৫০ কেজি গোপালভোগ আম জব্দ করেন। আমগুলো আজ বৃহষ্পতিবার সকাল ১১ টায় দেবহাটা পুটবল মাঠে এনে বিনষ্ট করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, প্রশাসনের একাধিক কর্মকর্তা মাঠে থেকে তদারকির মাধ্যমে এই বিষযুক্ত আমগুলো জব্দ করছেন। ক্যামিক্যাল মিশ্রিত এই আম খেলে মানুষের শরীওে একাধিক সমস্যা ও স্বাস্থ্যহানী ঘটতে পারে। যার কারনে জেলা প্রশাসকের নির্দেশনার আলোকে উপজেলা প্রশাসন এই আম জব্দ, জরিমানা ও বিনষ্ট করছে।

তিনি আরো জানান, জেলা প্রশাসন সকল ব্যবসায়ী ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে আম পাড়ার একটি নির্দিষ্ট তারিখ ঘোষনা করেছেন। তিনি ক্যালেন্ডার দেখে নির্দিষ্ট তারিখে আম পাড়ার জন্য সকল ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar