1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শাশুড়ীকে ভরনপোষণ দিতে বলায় মেরে বৌদির নাক ফাটিয়ে দিল দেবর - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ চাপের মুখে পদত্যাগ করলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা

শাশুড়ীকে ভরনপোষণ দিতে বলায় মেরে বৌদির নাক ফাটিয়ে দিল দেবর

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১৯৭ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।
শাশুড়ীকে ভরনপোষণ দিতে বলায় বৌদিকে মেরে নাক ফাটিয়ে দিলো দেবর শুকদেব মণ্ডল। ঘটনাটি ঘটে ১১ই মে শনিবার সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার চন্ডিপুর গ্রামে। বাসুদেব মন্ডলের স্ত্রী সুষমা রানী মন্ডল (২৮) কে রক্তাক্ত অবস্থায় শ্যামনগর থানায় হাজির হতে দেখা যায়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুষমা রানীর স্বামী বাসুদেব মণ্ডল বলেন,বাবা মারা যাওয়ার আগে মায়ের নামে ৩ লক্ষ টাকা রেখে যান। মাকে ভরনপোষণ দিবে বলে মায়ের মাথায় হাত বুলিয়ে বাবার রেখে যাওয়া টাকা আমার মেজ ভাই নিয়ে আজ মাকে আলাদা করে দেয়। টাকা গুলো নিয়ে মাকে আলাদা করে দিলে কেন এই কথা বলায় ঘরে ঢুকে আমার বৌ এর শাড়ী কাপড় ধরে টানাটানি করে এলোপাতাড়ি মারপিট সহ গলা চেপে ধরে নাকি ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছে গলগল করে রক্ত বের হচ্ছে। বর্তমানে সুষমা রানী শ্যামনগর হাসপাতালে ভর্তি রয়েছে। যদিও বাসুদেবের মা বিনোদীনি মন্ডলের দাবি বাদানুবাদের সময় দেবরকে শাবল দিয়ে মারতে যেয়ে আহত হয়েছেন তার বৌমা।

অভিযুক্ত শুকদেব মন্ডল জানায় পিতার মৃত্যুর পর থেকে মা তার সংসারে থাকে। যার প্রেক্ষিতে মায়ের কিছু জমি-জমা থাকলেও সেসব ফসল তিনি ভোগ করেন। এসব বিষয় নিয়ে তার বড় বৌদি প্রায় ঝগড়া করেন। শনিবার একইভাবে বাদানুদাদের এক পর্যায়ে বৌদি তাকে শাবল দিয়ে মারতে যেয়ে নিজের নাকে আঘাতপ্রাপ্ত হয়েছেন।

তাদের বৃদ্ধা মা বিনোদীনি মন্ডল জানায় মেজ ছেলের সংসার থেকে তাকে বের করে দেয়ার অভিযোগ মিথ্যা। বরং মেজ ছেলের সংসারে থাকায় তার নামীয় জায়গা-জমি সে ভোগ করায় বড় বৌমা প্রায়ই অশান্তি করে। শনিবার একই ধরনের ঘটনায় দু’জন বাদানুবাদে জড়ালে সুষমা রানী তার ছেলে শুকদেবকে মারতে যেয়ে নিজের ছুড়ে মারা শাবলের আঘাতে আহত হয়েছেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ওরা থানায় এসেছিলো। চিকিৎসা নিতে শ্যামনগর হাসপাতালে গিয়েছে। কিন্তু এখনো কোন লিখিত অভিযোগ দেয়নি অভিযোগ দিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar