1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আইভরি কোস্টে দুই মিনিবাসের সংঘর্ষে নিহত ২৬ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ রাঙামাটিতে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন হবে না: মতিউর রহমান আকন্দ বাঘারপাড়ায় নির্বিঘ্নে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব

আইভরি কোস্টে দুই মিনিবাসের সংঘর্ষে নিহত ২৬

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২২৪ জন খবরটি পড়েছেন

আইভরি কোস্টের পশ্চিমাঞ্চলে দুটি মিনিবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন। কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে এপি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রতিবেদন মতে, শুক্রবার (৬ ডিসেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলের ব্রোকুয়া গ্রামের কাছে ডালোয়া-ইসিয়া সড়কে দুটি মিনিবাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরই গাড়িতে আগুন ধরে যায়। দেশটির সড়ক পরিবহনের মহাপরিচালক ওমর সাকো জানিয়েছেন, এ ঘটনায় একটি তদন্ত শুরু হয়েছে।

কিছু রাস্তা এবং যানবাহনের খারাপ অবস্থার কারণে এবং গাড়ি চালকরা ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় আইভরি কোস্টে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটছে ৷ গত মাসে গাগনোয়া শহরের কাছে দুর্ঘটনায় ২০ জন নিহত হয়। এর আগে গত সেপ্টেম্বরে আইভরি কোস্টের উত্তরাঞ্চলে একটি গাড়ি ও একটি ট্যাঙ্কারের সংঘর্ষে ১৩ জন দগ্ধ হন।

পরিবহন মন্ত্রণালয়ের মতে, আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর গড়ে ১ হাজার থেকে দেড় হাজার মানুষ মারা যায়। তবে সড়ক দুর্ঘটনা কমাতে সাম্প্রতিক বছরগুলোতে সরকার দক্ষ চালকদের লাইসেন্স প্রদান, পাঁচ বছরের বেশি পুরনো গাড়ি আমদানির ওপর নিষেধাজ্ঞা, রাস্তার রক্ষণাবেক্ষণ এবং ভিডিও ক্যামেরা স্থাপনসহ একাধিক ব্যবস্থা চালু করেছে। সময় নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar