1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাছের ডালে ঝুলছিল বৃদ্ধের মরদেহ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

গাছের ডালে ঝুলছিল বৃদ্ধের মরদেহ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৯ জন খবরটি পড়েছেন

কুড়িগ্রাম প্রতিনিধি। কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে আয়নাল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। ঘটনাটি ধামশ্রেনী ইউনিয়নের ঠাঁকুরবাড়ি বাজারে ঘটেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় আয়নাল হোসেনের মরদেহ দেখতে পায় তার স্বজনরা। পরে তারা পুলিশকে খবর দেয়। নিহত আয়নাল হোসেন পাইকপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে আয়নাল হোসেন ধামশ্রেনী ইউনিয়নের পাইকপাড়া থেকে ঠাঁকুরবাড়ি বাজারের পাশে বসতবাড়ি তৈরি করেন। সেখানে তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস করছিলেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধ ও অভিমানের জেরে তিনি আত্মহননের পথ বেছে নেন। বাড়ির পাশের পুকুর পাড়ে গাছের ডালে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।

এ ঘটনায় উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar